২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৪০০ রেল কোচ দিতে চায় মালয়শিয়া

নতুন ৪০০টি রেল কোচ ও ঢাকা-কুমিল্লা এলিভেটেড কর্ড লাইন স্থাপনের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে মালয়শিয়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2013, 03:17 PM

Updated : 23 Aug 2022, 10:14 AM

বুধবার মালয়শীয় প্রধানমন্ত্রীর বিশেষ দূত দাতো সেরি এস সামি ভেল্যুর নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল রেলপথ মন্ত্রী মুজিবুল হকের সঙ্গে দেখা করে এ আগ্রহ প্রকাশ করেন।

রেলপথ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এ সময় প্রতিনিধি দলের পক্ষ থেকে মন্ত্রীকে জানানো হয়, সম্পূর্ণ নতুন ৪০০টি রেল কোচ সরবরাহের প্রস্তাব আগামী ১৫ মার্চের মধ্যে এবং ঢাকা-কুমিল্লা এলিভেটেড কর্ড লাইনের প্রস্তাব পরবর্তী ১ মাসের মধ্যে রেল কর্তৃপক্ষের কাছে জমা দেয়া হবে।

রেলপথ মন্ত্রী এ সময় জানান, মালয়শিয়া সরকারের প্রস্তাব অতি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। প্রস্তাব পাওয়ার পর পরই এ ব্যপারে সিদ্ধান্ত নেয়া হবে।

রেলসচিব মোহাম্মদ মহবুব-উর-রহমান, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আবু তাহেরসহ রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।