২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৬ কারখানার ২৭ লাখ টাকা জরিমানা

ঢাকা, নারায়ণগঞ্জ ও সিলেটে অভিযান চালিয়ে ছয়টি কারখানাকে ২৭ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ডেস্ক রিপোর্ট

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2013, 01:27 PM

Updated : 23 Aug 2022, 10:14 AM

পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মো. আলমগীরের নেতৃত্বে মঙ্গলবার পরিচালিত এনফোর্সমেন্ট অভিযানে এসব কারখানাকে মোট ২৭ লাখ ৭ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর মধ্যে ইসলামবাগ, ক্লাবঘাট, ঢাকার জসিম প্লাস্টিককে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া অবৈধ পলিথিন উৎপাদন ও বাজারজাতকরণের দায়ে ১ লাখ টাকা জরিমানার পাশাপাশি কারখানা বন্ধের নির্দেশ দেয়া হয়।

ইটিপি না থাকা এবং ত্রুটিপূর্ণ ইটিপি’র মাধ্যমে শীতলক্ষ্যা নদী দূষণের দায়ে নারায়ণগঞ্জের ফতুল্লার রহমান হোসিয়ারি ডাইং অ্যান্ড ফিনিশিং মিলসকে ১০ লাখ ও ফকির নিটওয়্যার লিমিটেডকে সাত লাখ ৮শ’ টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া দলইপাড়া, জাকারিয়া সিটি- সিলেটে অবস্থিত ‘জে স্টেট হলিডে রিসোর্ট’ নামক প্রতিষ্ঠানকে পরিবেশ ছাড়পত্র ছাড়া আবাসিক হোটেল পরিচালনার জন্য ১ লাখ টাকা জরিমানা করা হয়।

এর বাইরে ঢাকার সাভারে অবস্থিত ম্যাগপাই গ্রুপ ও ইস্ট ওয়েস্ট সুইটিং মিল ইটিপি বন্ধ রেখে কারখানা পরিচালনা করায় যথাক্রমে ৪ লাখ ২২ হাজার ৪শ’ টাকা ও ৩ লাখ ৮৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

কারখানাগুলোর মালিক ও ব্যবস্থাপনা পরিচালকদের পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মো. আলমগীর ঢাকায় শুনানিতে তলব করে এ জরিমানা দ- আরোপ করেন।