২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে ব্লগারদের বিরুদ্ধে লিফলেট বিতরণ, আটক ৪ 

যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগের গণজাগরণ আন্দোলনে সক্রিয় ব্লগারদের বিরুদ্ধে কুৎসাপূর্ণ লিফলেট বিতরণকালে বরিশালে চার ব্যক্তিকে আটক করেছে পুলিশ।   

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2013, 12:50 PM

Updated : 23 Aug 2022, 10:14 AM

বুধবার নগরীর সদর রোড ও কালীবাড়ী রোড থেকে এদের আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।

এরা হলেন সরকারি বরিশাল কলেজের মোয়াযিন মেহেন্দীগঞ্জ উপজেলার আবুল বাশার (৪৫), নগরীর উত্তর আমানতগঞ্জ এলাকার মুনসী অফসেট প্রেসের কর্মচারী মো. রাজিব মিয়া (২৫), বাজার রোড খাজা মাঈনুদ্দিন চিশতী মাদ্রাসার ছাত্র মো. মাহবুবুর রহমান (২৪) ও বাবুগঞ্জের বায়লাখালী গ্রামের সিদ্দিকুর রহমান (৪৫)।

কোতোয়ালি মডেল থানার এসআই আহসান কবির বলেন, জোহরের নামাজের পর এরা সদর রোডে বায়তুল মোকারম মসজিদের সামনে ও সরকারি বরিশাল কলেজ মসজিদের সামনে ব্লগারদের সম্পর্কে কুৎসাপূর্ণ লিফলেট মুসুল্লিদের মাঝে লিফলেট বিতরণ করছিল। জনতার সহায়তায় তাদের আটক করে পুলিশ।

লিফলেটের শিরোনাম ছিল- নাস্তিক ব্লগারদের ইসলাম অবমাননাকর প্রচারণার প্রতিবাদ।