২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে ২৪০ কেজি জাটকা আটক

চাঁদপুরে মেঘনা নদীতে মঙ্গলবার রাতে ২৪০ কেজি জাটকা ইলিশ আটক করেছে কোস্টগার্ড।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2013, 10:35 AM

Updated : 23 Aug 2022, 10:14 AM

‘এমভি টিপু-৫’ নামের যাত্রীবাহী একটি লঞ্চে এ অভিযানে কাউকে আটক করা যায়নি বলে কোস্টগার্ড জানিয়েছে।  

কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মো. বদরুদ্দোজা বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা লঞ্চটি চাঁদপুর হয়ে দক্ষিণাঞ্চল যাচ্ছিল। চাঁদপুর বড়স্টেশন মোলহেড এলাকায় কোস্টগার্ড অভিযান চালায়।  

জাটকা ইলিশগুলো শহরের বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে বলে এই কোস্টগার্ড কর্মকর্তা জানান।