নীলফামারীতে বাস চাপায় নিহত ১
জেলা শহরের সার্কিট হাউজ সড়কে বাসচাপায় এক প্রবীণ মহিলার মৃত্যু হয়েছে।
বুধবার এ দুর্ঘটনায় নিহত মালিহা বেগম (৫২) কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া মাঝাপাড়া এলকার প্রয়াত আসাদ আলীর স্ত্রী বরে পুলিশ জানিয়েছে।
নীলফামারী থানার ওসি আবু আক্কাস আহমেদ বলেন, সার্কিট হাউজ পাড়ায় ছেলের বাসায় বেড়াতে এসেছিলেন মালিহা বেগম। সকালে রাস্তা পাড় হওয়ার সময় একটি দ্রুতগামী বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
নিহতের স্বজনদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে, বলেন ওসি।
