নারায়ণগঞ্জে রাজস্ব আয় পাঁচ গুণেরও বেশি
নারায়ণগঞ্জ কর অঞ্চলে আগের বছরের তুলনায় চলতি অর্থবছরে পাঁচগুণেরও বেশি রাজস্ব আয় হয়েছে।
মঙ্গলবার নারায়ণগঞ্জের এক অনুষ্ঠানে এ তথ্য তুলে ধরেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য এম এ কাদের সরকার।
সময়মতো কর পরিশোধ করার জন্য উত্সাহিত করতে চাষাঢ়ার শহীদ জিয়া মিলনায়তনে এ অনুষ্ঠান হয়।
ঠিকমতো কর দেয়ার জন্য নারায়ণগঞ্জবাসীকে ধন্যবাদ জানান তিনি।
দেশের সব করদাতা যদি ঠিকমতো কর দিতেন তাহলে রাজস্ব আয় থেকেই পদ্মা সেতুর জন্য অর্থ দেয়া যেত বলেও মন্তব্য করেন তিনি।
আগের বছর যেখানে মাত্র ৩০ কোটি রাজস্ব আদায় হয়েছিল, সেখানে এ বছর প্রায় একশো পঁচাত্তর কোটি টাকা আদায় করা হয়।
