অভিযাত্রী হামিদুল হক আর নেই
হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন আলোকচিত্রী অভিযাত্রী কাজী হামিদুল হক।
কাজী হামিদুল হক
সেই অভিযানের সদস্য সালমান সায়ীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেশ কিছুদিন অসুস্থ থাকার পর গত সপ্তাহে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন ৫৪ বছর বয়সী হামিদুল হক। কিছুটা সুস্থ হলে স্ত্রীকে নিয়ে গ্রামের বাড়ি নওগাঁয় বেড়াতে যান। দুই দিন থেকে ঢাকা ফেরার পথে মঙ্গলবার বেলা ১২টার দিকে শেরপুরে বাসের ভেতরেই মারা যান তিনি।
হামিদুল হকের জন্ম ১৯৪৯ সালে, নওগাঁয়। যুক্তরাষ্ট্রের বোস্টন ইউনিভার্সিটি থেকে ফটোগ্রাফিতে স্নাতক ডিগ্রি নিয়ে নিউ ইয়র্কে পেশাদার আলোকচিত্র হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি।
দীর্ঘদিন নিউ ইয়র্কে পেশাদার ‘আন্ডার ওয়াটার ফটোগ্রাফি’ করার পর ১৯৯৬ সালে দেশে ফেরেন হামিদুল। কাজ শুরু করেন এ দেশের তরুণদের অভিযাত্রায় উদ্বুদ্ধ করতে।
তার উদ্যোগেই শাহ পরীর দ্বীপ থেকে সেন্ট মার্টিন পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার চ্যানেলে সাঁতার ও স্কুবা ডাইভিংয়ের প্রশিক্ষণ শুরু হয়। তার এই উদ্যোগে দেশ-বিদেশে আলোচিত হয়।
বাংলাদেশ টেলিভিশনের চিত্রগ্রাহকদেরও আলোকচিত্রের ওপর প্রশিক্ষণ দিয়েছেন তিনি।
পরিবারের সদস্যরা জানান, হামিদুল হকের মরদেহ ঢাকায় আনার পর রাতে আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হতে পারে।
