২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে ধর্ষণ মামলার ২ আসামি গ্রেপ্তার

ফরিদপুর সদরে একটি অপহরণ ও ধর্ষণ মামলায় এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফরিদপুর,প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2013, 11:53 AM

Updated : 23 Aug 2022, 10:14 AM

সোমবার রাতে মুহিদ মাতুব্বর (২৫) এবং মঙ্গলবার সকালে রফিককে (২৪) গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার আদালতে হাজির করলে তাদের জেল হাজতে পাঠানো হয় বলে পুলিশ জানিয়েছে।  

ফরিদপুর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইউসুফ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কানাইপুর ইউনিয়নের মল্লিকপুর গ্রামের দিনমজুরের কিশোরী মেয়ে (১৪) গত ২৩ জানুয়ারি সন্ধ্যায় স্থানীয় বাজার থেকে রিকশা ভ্যানযোগে বাড়ি ফেরার পথে মুহিদ ও রফিক গতিরোধ করে।

তাকে জোরপূর্বক তুলে নেয়ার চেষ্টা করলে ভ্যানচালক বাধা দেন। এ সময় তারা চালককে মারধর করে মেয়েটিকে নিয়ে যায়।

রাতে বখাটেরা তাকে ধর্ষণ করে। পরদিন সকালে একটি মেহগনি বাগানে তাকে অচেতন উদ্ধার করে স্থানীয়রা।

মেয়েটির মা বাদী হয়ে ১৭ ফেব্রুয়ারি আদালতে মামলা দায়ের করেন।

স্থানীয় প্রভাবশালীরা ঘটনাটি মীমাংসার চেষ্টা করায় মামলা দায়েরে দেরি হয়েছে বলে তিনি জানান।

পুলিশ কর্মকর্তা আরো বলেন, কানাইপুর বাজার থেকে সোমবার প্রধান আসামী মুহিদকে এবং পরদিন সকালে একই বাজার থেকে রফিককে গ্রেপ্তার করা হয়।