গোসাইরহাটে ব্যবসায়ীর বাড়িতে ডাকতি
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় সোমবার রাতে এক ব্যাবসায়ীর বাড়িতে ডাকাতি হয়েছে।
নাগেরপাড়া বাজার সংলগ্ন এমদাদ খানের বাড়ি থেকে ডাকাতরা প্রায় ১৫ লাখ টাকার মালামাল নিয়ে গেছে বলে পরিবারের সদস্যরা জানান।
স্থানীয়দের বরাত দিয়ে গোসাইরহাট থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল হোসেন বলেন, গভীর রাতে ১০/১২ জন মুখোশধারী সশস্ত্র ডাকাত দরজা ভেঙ্গে এমদাদ খানের বাড়িতে ঢোকে। এ সময় এমদাদ ব্যাবসার কাজে ঢাকায় ছিলেন।
ডাকাতরা ঘরের সবাইকে হাত-পা বেঁধে মারধর করে গৃহকর্তী রানী বেগমের কাছ থেকে আলমারির চাবি নিয়ে নগদ ৭৮ হাজার টাকা ২০ভরি স্বর্নালংকারসহ ১৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
এসআই আরো বলেন, এমদাদ খান বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। ডাকাতির ঘটনার তদন্ত চলছে।
