মাদারীপুরে দুর্ঘটনায় বিআইডব্লিউটিএ কর্মকর্তা নিহত
মাদারীপুরের শিবচরে সড়ক দুর্ঘটনায় বিআইডব্লিউটিএর এক সহকারী পরিচালক নিহত হয়েছেন। আহত হন ১০ জন।
শনিবার দুপুরে মাদবরচরে নিহত হন বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক (অর্থ) ওবায়দুর রহমান।
তিনি আড়িয়াল খাঁ নদীর ড্রেজিং কাযৃক্রম পরিদর্শন করতে গিয়েছিলেন বলে পুলিশ জানিয়েছে।
শিবচর থানার ওসি মাসুদ খান বলেন, ড্রেজিংয়ের কাজ পরিদর্শন করে ফেরার পথে কাওড়াকান্দীগামী সারাফাত পরিবহনের একটি বাস পেছন থেকে ওবায়দুর রহমানকে বহন করা নসিমনটিকে ধাক্কা দেয়। এতে নসিমনটি রাস্তায় পাশে একটি পুকুরে পড়ে গেলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
