নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে যশোরে তারুণ্যের শপথ
নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে যশোর শিল্পকলা একাডেমী মিলনায়তনে শপথ নিয়েছে ২০০ তরুণ-তরুণী।
আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা রিলিফ ইন্টারন্যাশনাল বৃহস্পতিবার সকালে এ শপথ অনুষ্ঠানের আয়োজন করে।
‘নারী নির্যাতনের ঘটনায় নিরবতা আর না-প্রতিবাদ করি, প্রতিরোধ গড়ি’-এ শ্লোগানকে ধারণ করে তরুণ-তরুণীদের শপথ বাক্য পাঠ করান যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জহুরুল হক।
একই অনুষ্ঠানে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক গান পরিবেশন ও নাটক মঞ্চস্থ করা হয়।
ওয়ান বিলিয়ন রাইজিং (ওবিআর) আন্দোলনের ডাকে সারাবিশ্বের মতো বাংলাদেশেও বৃহস্পতিবার বিশ্ব ভালবাসা দিবসে নারীর জন্য নিরাপদ পৃথিবীর দাবি জানানো হয়।
একশো কোটি মানুষের সঙ্গে একাত্মতা প্রকাশ করতেই দেশের কয়েকটি নারী সংগঠন ও প্রতিষ্ঠানের ডাকে রাজধানীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
