২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কালিয়াকৈরে নাগরিক মঞ্চ থেকে সংগ্রাম পত্রিকা নিষিদ্ধ

কাদের মোল্লাসহ সব যুদ্ধাপরাধীদের বিচার ও ফাঁসির দাবিতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলা সদর বাসস্ট্যান্ড এলাকায় নাগরিক মঞ্চ ও প্রতিবাদ সভার আয়োজন করেছে সম্মলিত সাংস্কৃতিক জোট।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2013, 02:35 PM

Updated : 23 Aug 2022, 10:12 AM

বৃহস্পতিবার বিকেলে প্রতিবাদ সমাবেশে নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ক্ষুব্ধ জনতা সংগ্রাম প্রত্রিকা এনে তাতে আগুন ধরিয়ে দেয়। এ ছাড়া কালিয়াকৈরে প্রত্রিকাটি নিষিদ্ধ ঘোষণা করা।

সাংস্কৃতিক জোটের উদ্যোগে নাগরিক মঞ্চে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন খন্দকার আব্দুস সালাম, কলিম উদ্দিন, আব্দুল ওহাব মিয়া, হাবিবুর রহমান, নাছির উদ্দিন, আরিফ হোসেন খোকন, মুরাদ কবীর, আব্দুস সামাদ আজাদ, তোফাজ্জল হোসেন রানা, খালেদ সাইফুল্যাহ শান্ত, শহিদুল ইসলাম প্রমুখ।