২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াত-শিবিরের প্রতিষ্ঠান নিষিদ্ধের দাবি, তালিকা প্রকাশ

জামায়াত-শিবির সংশ্লিষ্ট সব ব্যবসায়িক ও সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠান নিষিদ্ধের দাবি জানিয়ে এসব প্রতিষ্ঠানের একটি তালিকা প্রকাশ করেছে শাহবাগের গণজাগরণ মঞ্চ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2013, 01:39 PM

Updated : 23 Aug 2022, 10:12 AM

বৃহস্পতিবার দুপুর থেকে এই তালিকাসহ একটি লিফলেট সমাবেশস্থলে উপস্থিত সবার মাঝে বিতরণ করা হচ্ছে।

যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগের ‘প্রজন্ম চত্বরের’ মহাসমাবেশ থেকে গত ৯ ফেব্রুয়ারি জামায়াতকে নিষিদ্ধ না করা পর্যন্ত রাজপথে সোচ্চার থাকার দৃপ্ত শপথ নেয় লাখো জনতা।

একই সঙ্গে জামায়াত সংশ্লিষ্ট সব ব্যবসায়িক ও সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠান নিষিদ্ধ করার আহ্বানও জানানো হয় এ সমাবেশ থেকে।

শপথে বলা হয়, “ফোকাস ইবনে সিনা রেটিনা ইসলামি ব্যাংকসহ জামায়াতের যাবতীয় অর্থনৈতিক প্রতিষ্ঠান বয়কট করব। যে সব শিক্ষা ও সাংস্কৃতিক সংগঠন শিশুদের মনে মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী চিন্তা তৈরি করছে সেসব বর্জন করব। এক কথায় রাজাকার আলবদরদের সকল রাজনৈতিক সামাজিক ও অর্থনৈতিক প্রতিষ্ঠান বয়কট করব।”

এতে আরো বলা হয়, “ভিডিও চিত্র ও সংবাদপত্রের মাধ্যমে গৃহযুদ্ধের হুমকিদাতাদের বিচারের আওতায় আনতে কাজ করব। দিগন্ত টিভি, নয়া দিগন্ত পত্রিকা, ইসলামি টিভি, আমার দেশ, সংগ্রাম এবং জামায়াতের ব্লগ সোনার বাংলা বয়কট করব। অফিস আদালত বাসগৃহ কোথাও যুদ্ধাপরাধীদর কোনো পত্রিকা রাখা যাবে না।

সমবেত জনতাকে নিয়ে সমাবেশের সভাপতি ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্ট নেট্ওয়ার্কের ইমরান এইচ সরকার এই শপথ পাঠ করেন।

‘যুদ্ধাপরাধী ও তাদের তাবেদারদের’ পণ্য বর্জনের অহ্বান জানিয়ে যে তালিকাটি প্রকাশ করা হয়েছে তাতে রয়েছে- ১. ব্যংক ও বীমা: ইসলামী ব্যাংক লি., ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লি., ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লি. ও তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স। ২. ডেভেলপার: কোরাল লীফ মিশন ডেভেলপারস, আবাসন সিটি, লালমাটিয়া হাউজিং ও ওয়ান সিটি। ৩. কোচিং সেন্টার: ফোকাস (বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং), রেটিনা (মেডিকেল ভর্তি কোচিং), কনক্রীট, কনসেপ্ট ও একসিলেন্ট (ইঞ্জিনিয়ারিং ভর্তি কোচিং) ৪. প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া: দৈনিক নয়াদিগন্ত, দৈনিক সংগ্রাম, দৈনিক আমার দেশ, দিগন্ত টেলিভিশন, সোনার বাংলা ব্লগ। ৫. হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার: ইবনে সিনা হাসপাতাল, ইবনে সিনা ডায়াগণস্টিক সেন্টার, ইবনেসিনা ফার্মা, ইবনেসিনা ট্রাস্টের পরিচালনাধীন সব প্রতিষ্ঠান। ৬. শিক্ষা প্রতিষ্ঠান: ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি (আইআইইউসি), মানারত স্কুল ও বিশ্বিবিদ্যালয়, লাইসয়াম কিন্টারগার্টেন। ৭. প্রকাশনা: পফেসরস, কারেন্ট নিউজ, আধুনিক প্রকাশনী, কিশোর কন্ঠ প্রকাশনী, ফুলকুড়ি প্রকাশনী, মদিনা পাবলিকেশন্স। ৮. সাংস্কৃতিক সংগঠন: শহীদ মালেক ফাউন্ডেশন, কিশোর কন্ঠ ফাউন্ডেশন, ফুলকুড়ি সাহিত্য পরিষদ, সাইমুম বাংলা সাহিত্য পরিষদ, সিএনসি, স্বদেশ সাংস্কৃতিক পরিষদ, কেয়ারি সিন্দাবাদ।