রাজবাড়ীতে দুজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
রাজবাড়ীর পাংশা উপজেলায় দুই জনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।
এরা হলেন, মানিক (৪৫) ও শহীদ (৩৫)। দুজনই উপজেলার মৌরাট ইউনিয়নের রুপিয়াট গ্রামের বাসিন্দা।
তাদের বিরুদ্ধে ডাকাতির মামলা রয়েছে পুলিশ জানায়।
পাংশা থানার ওসি আব্দুল খালেক জানান, বৃহস্পতিবার সকালে উপজেলার শরিষা ইউনিয়নের আধারকোটা গ্রাম থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
স্থানীয়রা বুধবার গভীর রাতে ওই এলাকায় গোলাগুলির শব্দ শুনতে পান জানিয়ে তিনি বলেন, প্রতিপক্ষের গুলিতে এই দুজন নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে।
ময়নাতদন্তের জন্য লাশ রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
