২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে সিভিল সার্জন লাঞ্ছিত

পণ্য ক্রয়ের একটি টেন্ডার নিয়ে দ্বন্দ্বের জেরে বিএমএ নেতারা শেরপুরের সিভিল সার্জনকে লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ উঠেছে।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2013, 10:40 AM

Updated : 23 Aug 2022, 10:12 AM

বুধবার সকালে নিজ কার্যালয়ে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন সিভিল সার্জন ডা. মো. মাইন উদ্দিন মিয়া।

তবে এ ব্যাপারে বিএম’র অভিযুক্ত নেতাদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

সিভিল সার্জন ডা. মো. মাইন উদ্দিন মিয়া বলেন, সকালে তার অফিসে রক্ষিত টেন্ডার বাক্সে ২৫ লাখ টাকার ওষুধসহ অন্যান্য পণ্যসামগ্রী কেনার টেন্ডার জমা নেয়া হয়।

সকাল সাড়ে ১০টার দিকে জেলা বিএমএ সভাপতি ডা. আব্দুল বারেক তোতা ও সাধারণ সম্পাদক ডা. মিন্টু চন্দ্র পাল তার অফিসে ঢুকে দরজা বন্ধ করে টেন্ডারের বিষয়টি কেন তাদের জানানো হয়নি তা জানতে চান এবং গালাগাল দেন।

এছাড়া তারা তাকে ধাক্কা দিয়ে তাকে চেয়ার থেকে ফেলে দেন। কম্পিউটারসহ বিভিন্ন জিনিস ভাংচুর করেন। 

এ ঘটনার প্রতিবাদে মামলা দায়েরের চেষ্টা চলছে বলে তিনি জানান।

এছাড়া দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত কর্মবিরতি পালন করবেন বলে ঘোষণা দেন সিভিল সার্জন কার্যালয় ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।    

এ ব্যাপারে বিএমএ সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।