২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্মঘট চলছে ময়মনসিংহে স্বর্ণের দোকানে

স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো ধর্মঘট করছেন ময়মনসিংহ শহরের জুয়েলারি দোকান মালিকরা।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2013, 09:42 AM

Updated : 23 Aug 2022, 10:12 AM

বুধবার সকালে শহরের গাঙ্গিনারপাড় এলাকায় মিছিল ও সমাবেশ করেছেন জুয়েলারি দোকান মালিক-শ্রমিকরা।

শহরের ইম্পেরিয়াল বিপনি বিতানের আলিম জুয়েলারি দোকানে গত সোমবার রাতে ডাকাতি হয়।

পরদিন থেকে টানা ৪৮ ঘণ্টার ধর্মঘটের ডাক দেয় জুয়েলারি মালিক অ্যাসোসিয়েশন।

বাংলাদেশ জুয়েলারি মালিক এসোসিয়েশন ময়মনসিংহ শাখার সভাপতি এম হোসেনের সভাপতিত্বে সকালের সমাবেশে বক্তারা ৪৮ ঘণ্টার মধ্যে ডাকাতির সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান।

নাহলে স্থানীয় সকল ব্যবসায়ী সংগঠনকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন জুয়েলারি মালিকরা।