রবি নেটওয়ার্কে ডিবিবিএলের মোবাইল ব্যাংকিং
মোবাইলফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেডের নেটওয়ার্কে মোবাইল ব্যাংকিং সেবার বাণিজ্যিক কার্যক্রম শুরু করেছে ডাচ বাংলা ব্যাংক লিমিটেড।
রবি’র গুলশানের কর্পোরেটর হেড অফিসে মঙ্গলবার বিকালে আয়োজিত এক অনুষ্ঠানে এই নতুন সেবার আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির সিইও এবং ব্যবস্থাপনা পরিচালক মাইকেল ক্যুনার।
অনুষ্ঠানে জানানো হয়, ডাচ বাংলা অনুমোদিত যে কোনো এজেন্টের কাছ থেকে রবি গ্রাহকরা মোবাইল ব্যাংকিং সুবিধার জন্য অ্যাকাউন্ট খুলতে পারবেন।
এখন থেকে রবি’র সব গ্রাহকই মোবাইলফোনের মাধ্যমে সাশ্রয়ী মাশুল শোধ করে টাকা পাঠানো, মোবাইলফোনে রিচার্জ, মার্চেন্ট পেমেন্ট এবং বিল পেমেন্টের সুবিধা পাবেন।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিটিআরসি’র কমিশনার মনিরুল আলম, বিশেষ অতিথি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক দাসগুপ্তঅসীম কুমার, ডাচ বাংলা ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান সায়েম আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক কে. শামস তাবরেজ, উপ-ব্যবস্থাপনা পরিচালক আবুল কাসেম মো. শিরিন ও মোবাইল ব্যাংকিং বিভাগের হেড মীর মমিনুল হক।
