সেন্টমার্টিনগামী জাহাজকে জরিমানা
ধারন ক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন করায় সেন্টমার্টিনগামী একটি জাহাজকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন মঙ্গলবার সকালে এলসিটি কাজলকে এ জরিমানা করেন।
আব্দুল্লাহ আল মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দমদমিয়া ঘাট থেকে সেন্টমার্টিনগামী এই জাহাজ থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
