২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসলামী ব্যাংক থেকে হিসাব প্রত্যাহার

যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগের সমাবেশের আহ্বানে সাড়া দিয়ে ইসলামী ব্যাংক থেকে হিসাব প্রত্যাহার করেছেন বাগেরহাটের দুই জন গ্রাহক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2013, 01:32 PM

Updated : 23 Aug 2022, 10:11 AM

রোববার ও সোমবার ইসলামী ব্যাঙ্ক বাগেরহাট শাখা থেকে হিসাব প্রত্যাহারকারীরা হলেন জেলা শহরের আমলাপাড়ার স্কুল শিক্ষিকা মোসাম্মাৎ পিয়ারা আক্তার এবং সদরের শ্রীঘাট এলাকার সরদার ইলিয়াস হোসেন।

পিয়ারা বেগম বলেন, জামায়াত-শিবির নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার বিষয়ে শাহবাগের আন্দোলনরত তরুণদের আহ্বানে সাড়া দিয়ে ইসলামী ব্যাঙ্ক বাগেরহাট শাখা থেকে তার দশ বছর মেয়াদী ডিপোজিট হিসাবটি (৫৯৩৬ নম্বর) প্রত্যাহার করে নেন।

আর সরদার ইলিয়াস হোসেন রোববার তার সঞ্চয়ী হিসাব (১৭১৪৩ নম্বর) প্রত্যাহার করেন বলে জানান।

গত ৫ ফেব্রুয়ারি যুদ্ধাপরাধের দায়ে জামায়াত ইসলামীর সহাকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ রায় প্রত্যাখ্যান করে রাস্তায় নেমে আসেন ব্লগার ও ফেইসবুক অ্যাক্টিভিস্টরা। এক পর্যায়ে শাহবাগ পরিণত হয় জনসমুদ্রে। এখন তা ছড়িয়েছে পড়ে সারাদেশে।