২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় সাংবাদিকের উপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পাবনা প্রতিনিধির উপর হামলার নয় মাসেও কেউ গ্রেপ্তার হয়নি।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2013, 12:14 PM

Updated : 23 Aug 2022, 10:11 AM

পাবনার সাংবাদিকরা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তারে দাবি জানিয়েছেন।   

সোমবার দুপুরে নবাগত পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদের সঙ্গে মতবিনিময়কালে পাবনা প্রেসক্লাবের সাংবাদিক নেতারা এ দাবি জানান।

এ সময় বক্তব্য দেন-পাবনা প্রেসক্লাব সভাপতি শিবজিত নাগ, সম্পাদক আহমেদ উল হক রানা প্রমুখ।

পুলিশ সুপার মিরাজ এ ঘটনায় করা মামলার আসামিদের গ্রেপ্তার করা হবে বলে সাংবাদিকদের আশ্বস্ত করেন।  

গত ১৯ মে এডওয়ার্ড কলেজ ক্যাম্পসে সশস্ত্র সন্ত্রাসীরা এবিএম ফজলুর রহমানকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। এরপর বেশ কিছুদিন তিনি হাসপাতালে ছিলেন।

ঘটনার মূল অভিযুক্ত কাজী সালাউদ্দিন ওরফে সুজনকে (২৮) পুলিশ গ্রেপ্তার করলেও পরে তিনি জামিনে ছাড়া পান। সুজনকে এই মামলায় গ্রেপ্তার না দেখিয়ে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানো হয়েছিল।