২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্পিকারের কাছে ছয় দাবি গণজাগরণ মঞ্চের

স্পিকারের কাছে স্মারকলিপি দিয়ে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধসহ ছয় দফা দাবি জানিয়েছে গণজাগরণ মঞ্চ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2013, 12:39 PM

Updated : 25 Apr 2022, 06:21 PM

রোববার জাতীয় সংসদে স্পিকার আবদুল হামিদের কাছে এ স্মারকলিটি দেওয়া হয়।

স্পিকারের একান্ত সচিব জয়নাল আবেদনী জানান, বিকেল সাড়ে তিনটায় শাহবাগের গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে পাচজন ব্লগারের একটি প্রতিনিধি দল স্পিকারের কাছে এ স্মারক লিপি দেন।

এসময় কাদের মোল্লার ফাসিসহ সব যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকরের দাবিতে গণজাগরণ আন্দোলনের অন্যতম সংগঠক ইমরান এইচ সরকার প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

তিন পৃষ্টার সাদা কাগজে গণজাগরন মঞ্চের সংগ্রামীদের পক্ষে স্বাক্ষর করেন এ চিকিতসক।

ছয় দাবির মধ্যে রয়েছে- কাদের মোল্লাসহ সব যুদ্ধাপরাধীর সর্বোচ্চ শাস্তির মৃত্যুদণ্ড দিতে হবে; আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনের পাশাপাশি এ ট্রাইব্যুনালের ক্ষেত্রে রাষ্ট্র পক্ষের সাধারণ ক্ষমা ঘোষণার বিধান রহিত করতে হবে; জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করতে হবে ও গৃহযুদ্ধের হুমকিদাতাদের অবিলম্বের গ্রেফতার করতে হবে; যেসব রাজনৈতিক দল, ব্যক্তি ও প্রতিষ্ঠান যুদ্ধাপরাধীদের রক্ষার চেষ্টা করছে তাদের আইনের আওতায় এনে বিচার করতে হবে; পচাত্তরের পরে সাজাপ্রাপ্ত ও বিচারাধীন যুদ্ধাপরাধী রাজাকার আলবদরকে পুনরায় গ্রেফতার করে ট্রাইব্যুনালের বিচারের আওতায় আনতে হবে এবং যুদ্ধাপরাধীদের প্রতিষ্ঠান (ইসলামি ব্যাংক, ইবনে সিনা, ফোকাস, রেটিনা) বন্ধ করতে হবে, জামায়াত-শিবিরের আয়ের উতস বন্ধ করতে হবে ও তাদের গণমাধ্যম-ব্লগ নিষিদ্ধ করতে হবে।

“‍আমাদের এসব দাবি ো সুপারিশগুলো বাস্তবায়নে আপনার মাধ্যমে মহান জাতীয় সংসদ অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ নিলে দেশবাসী উজ্জীবিত হবে এবং চলমান গণজাগরণ যেৌক্তিক পরিণতি লাভ করবে।“

তারা স্মারক লিপিতে জানান, প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে রাজাকারমুক্ত করার দাবিতে যে স্বতস্ফূর্ত আন্দোলন চালিয়ে যাচ্ছে তা আজ এক নতুন জাতীয় জাগরণে পরিণত হয়েছে। এ দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবে না।

গত ৫ ফেব্রুয়ারি কাদের মোল্লার রায় প্রকাশের পর থেকে শাহবাগ এলাকার প্রজন্ম চত্ত্বরে গণজাগরণ মঞ্চে আন্দোলন চলছে।