২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোমা তৈরির সময় বিস্ফোরণে আহত ২

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বোমা তৈরির সময় বিস্ফোরণে দুই জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ, প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2013, 12:05 PM

Updated : 23 Aug 2022, 10:11 AM

শনিবার গভীর রাতে রসুলবাগ এলাকায় প্রয়াত কদম আলীর ছেলে সালাউদ্দিনের বাড়িতে এ বিস্ফোরণ হয়। ঘটনাস্থল থেকে চার জনকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

বিস্ফোরণে সালাউদ্দিনের ডান হাতের কব্জি উড়ে গেছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং হান্নানকে নারায়ণগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন- সালাউদ্দিন , তার স্ত্রী বিউটি, তাদের বাড়ির ভাড়াটিয়া হান্নান ও তার স্ত্রী পারভীন। হান্নান কুড়িগ্রামের ভুরুঙ্গামাড়ির মঙ্গলারকুঠি গ্রামের সিদ্দিকের ছেলে।

পুলিশ সুপার (এসপি) শেখ নাজমুল আলম বলেন, ওই বাড়িতে তৈরি বোমা নাশকতার উদ্দেশ্যে বিভিন্ন স্থানে পাঠানো হতো বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় সকালে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বাদী হয়ে গ্রেপ্তার চার জনসহ অজ্ঞাত পরিচয় আরো অনেককে আসামি করে মামলা করেছেন বলে জানান এসপি।

এলাকাবাসীর বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি আবদুল মতিন বলেন, শনিবার রাত সাড়ে ১১টায় বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে ঘরের টিনের চাল ও দরজা ভেঙে পড়ে এবং দেয়ালে ভাঙন দেখা দেয়। এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জামা উদ্ধার করা হয়েছে। তাদের সঙ্গে জামায়াতে ইসলামীর কোনো সংশ্লিষ্টতা আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে, বলেন ওসি।