২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

না’গঞ্জে ৩০টি ঘর ভস্মীভূত

নারায়ণগঞ্জ সদর উপজেলায় রোববার অন্তত ৩০টি ঘর পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2013, 10:59 AM

Updated : 23 Aug 2022, 10:11 AM

ফতুল্লার পাগলা বউ বাজারে এই অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে পুলিশ জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার ওসি আকতার হোসেন সাংবাদিকদের জানান, সকাল সাড়ে ৮টার দিকে সালাউদ্দিন মিয়ার মালিকানাধীনে একটি মেস ঘর থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে।

এরপর খুব দ্রুত আগুন আশপাশের অন্তত ৩০টি টিনের ঘরে ছড়িয়ে পড়ে। এতে পুড়ে যায় এসব ঘরের টিন, আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল।

পরে শহরের মণ্ডলপাড়া থেকে অগ্নিনির্বাপক বাহিনীর একটি ইউনিট গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান ওসি।

তবে এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানাতে পারেননি অগ্নিনির্বাপক বাহিনী বা পুলিশ।