খালেদার সঙ্গে সাবেক রাষ্ট্রদূত শেফারের বৈঠক
ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত হাওয়ার্ড ব্রুনার শেফার শনিবার রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন।
রাত সোয়া ৯টা থেকে দেড় ঘণ্টা গুলশানের কার্যালয়ে তারা বৈঠক করেন।
সাক্ষাতে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানান বিরোধী দলীয় নেতার প্রেস সচিব মারুফ কামাল খান।
সাক্ষাতকালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সহসভাপতি শমসের মবিন চৌধুরী ও চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
