২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্ত্রীকে হত্যা করে থানায় গেলেন স্বামী

থানায় গিয়ে স্ত্রীকে হত্যা করার কথা স্বীকার করেছেন সাভারের যুবক মোশারফ হোসেন।  

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2013, 10:22 AM

Updated : 23 Aug 2022, 10:10 AM

শনিবার সাভারের বাড়ই গ্রামে মোশারফ হোসেন (২২) তার স্ত্রী মরিয়ম বেগমকে (২০) গলা টিপে হত্যা করেন বলে পুলিশকে জানান।

নিহত মরিয়ম কিশোরগঞ্জ সদরের শোলাকিয়া গ্রামের আব্দুল কুদ্দুসের মেয়ে। তিনি উলাইল এলাকার প্রেমা গামের্ন্টসে কাজ করতেন। আর তার স্বামী রিকশাভ্যান চালক মোশারফ রংপুরের মিঠাপুকুড় উপজেলার কুদরতগাই এলাকার আবুল হোসেনের ছেলে।

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল জলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আত্মসমর্পন করে মোশারফ বলেছেন পারিবারিক কলহের কারণে স্ত্রীকে গলাটিপে হত্যার করেছেন। পরে থানায় এসে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

সকাল ৯টার দিকে বারইগ্রাম এলাকার ভাড়া বাড়ি থেকে পুলিশ লাশউদ্ধার করে।

ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে, বলেন পুলিশ কর্মকর্তা।