মুন্সীগঞ্জে লঞ্চডুবিতে তদন্ত কমিটি
মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে লঞ্চডুবির ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার সকালে মেঘনা নদীতে বালুবাহী একটি নৌযানের (বাল্কহেড) ধাক্কায় গজারিয়া উপজেলার ইসমানীর চরের কাছে নদীতে একটি লঞ্চ ডুবে যায়।এ ঘটনায় দুই জনের লাশ উদ্ধার করা হয়েছে।
কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে দুর্ঘটনার কারণ উদঘাটন ও লঞ্চ দুর্ঘটনারোধে সুপারিশ করতে বলা হয়েছে।
