মির্জাপুরে বাস খাদে, নিহত ৩
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় বাস খাদে পড়ে তিন জন নিহত ও অন্তত ১১ জন আহত হয়েছেন।
শুক্রবার বিকাল ৪টায় ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে পুষ্টকামারী এলাকায় এ দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিচয় পাওয়া যায়নি।
আহতদের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোড়াইল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) বাহার উদ্দিন বলেন, বগুড়া থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস বিপরীতমুখী একটি ট্রাককে পাশ কাটাতে গিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।
এতে ঘটনাস্থলেই বাসের তিন যাত্রী নিহত হন বলে জানান তিনি।
