আইসিএমএবির নৌবিহার ১ মার্চ
ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট একাউন্টেন্ড অব বাংলাদেশের (আইসিএমএবি) নৌবিহার আগামী ১ মার্চ অনুষ্ঠিত হবে।
নৌবিহারটি সদরঘাট থেকে মেঘনা ঘাট, চাঁদপুর হয়ে আবার সদরঘাটে শেষ হবে।
আইসিএমএবির ছাত্রদের আয়োজিত এ অনুষ্ঠানে সাউথ এশিয়া একাউন্টেন্ড এসোসিয়েশনের (সাফা) প্রেসিডেন্ট ও বাংলাদেশ সরকারের সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল মান্নান, সাফা ও আইসিএমএবি সাবেক প্রেসিডেন্ট জহির উদ্দিন আহমেদ, আইসিএমএবির বর্তমান প্রেসিডেন্ট অধ্যাপক ড. মমতাজ উদ্দিন আহমেদসহ দেশীয় ও বহুজাতিক বিভিন্ন বানিজ্যিক প্রতিষ্ঠানের শীর্ষস্থানীয় কর্মকর্তারা অংশগ্রহন করবেন।
প্রত্যেক বছরের মতো এবারও আইসিএমএবির ফেলো মেম্বার, এসোসিয়েট মেম্বার এবং শিক্ষার্থীসহ প্রায় ২ হাজার জন অনুষ্ঠানে অংশগ্রহন করবেন বলে আশা করা যাচ্ছে।
অনুষ্ঠানে অংশগ্রহনে আগ্রহীদের আগামী ২৭ ফেব্রুয়ারির মধ্যে আইসিএমএবি ক্যাম্পাসের নৌবিহার অফিসে নিবন্ধন করতে পারবেন। ঢাকার নীলক্ষেতে আইসিএম ভবনের ৩০১ নম্বর কক্ষে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগের করা যাবে।
