২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে এখনো জঙ্গিবাদ রয়ে গেছে: মুহিত

সরকারের উচ্ছেদ কাজ চলমান থাকলেও দেশে এখনো জঙ্গিবাদ রয়ে গেছে বলে মনে করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2013, 09:47 AM

Updated : 23 Aug 2022, 10:10 AM

তবে সরকার এদের পুরোপুরি উচ্ছেদে বদ্ধ পরিকর বলেও তিনি জানান।

শুক্রবার দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে, হবেই। আইনের শাসন প্রতিষ্ঠার জন্য যুদ্ধাপরাধীদের বিচার চলছে। তাদের যথাযথ শাস্তি নিশ্চিত করা হবে।

সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত, সাংগঠনিক সম্পাদক তাপস হোড়, সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদ সভাপতি নির্মল চ্যাটার্জী প্রমুখ।

এর আগে অর্থমন্ত্রী সিলেট অডিটোরিয়ামে জেলা পরিষদ আয়োজিত ২০১১ সালের এসএসসি, এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেন।