পল্লবীতে যুবককে জবাই
রাজধানীর পল্লবীতে এক যুবকের জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে পল্লবীর ‘এ’ ব্লকের একটি খালি জায়গায় মো. আনিস (২২) নামের ওই যুবকের লাশ পাওয়া যায় বলে পল্লবী থানার ওসি আবদুল লতিফ জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, আনিস একটি দর্জির দোকানে কাজ করতেন। তার বাড়ি চাঁদপুরের হবিগঞ্জে।
“শরীরের বিভিন্ন স্থানে ছুরি মারার পর তাকে জবাই করা হয়। পূর্ব শত্রুতার জেরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছি আমরা।”
ময়নাতদন্তের জন্য আনিসের লাশ শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহতের ভাই মো. ফারুক পল্লবী থানায় একটি হত্যা মামলা করেছেন বলে জানান ওসি।
