২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরব কণ্ঠ এপ্রান্ত থেকে ওপ্রান্তে

যুদ্ধাপরাধী কাদের মোল্লার ফাঁসির দাবিতে ঢাকার শাহবাগের গণজাগরণ এখন জেলায় জেলায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2013, 04:14 PM

Updated : 13 Oct 2022, 02:47 PM

সভা, সমাবেশ আর বিক্ষোভে কেটেছে নানা শ্রেণি-পেশার মানুষের বৃহস্পতিবার দিনমান। কোথাও কোথাও তৈরি করা হয়েছে অস্থায়ী মুক্তমঞ্চ।

রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা সংহতি প্রকাশ করছেন। পাশাপাশি চলছে গণসংগীতসহ প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান। এসব সমাবেশে তরুণদের পাশাপাশি মুক্তিযোদ্ধারাও ছিল সরব।

অনেককে পরিবার-পরিজন নিয়েও অংশ নিতে দেখা যায়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারীসহ সবার কণ্ঠে একই দাবি- কাদের মোল্লার ফাঁসি চাই।

মঙ্গলবার যুদ্ধাপরাধের দায়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লার যাবজ্জীবন রায় ঘোষণা করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। রায় ঘোষণার পর পরই ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে কাদের মোল্লার ফাঁসির দাবিতে বিক্ষুদ্ধ জনতা রাজপথে নেমে আসে।

বৃহস্পতিবার প্রতিবাদ-বিক্ষোভের ব্যাপ্তি ছাড়িয়ে যায় জেলা থেকে থানা, পাড়া, কোনো কোনো ক্ষেত্রে মহল্লায়ও।

বিস্তারিত জানাচ্ছেন আমাদের জেলা প্রতিনিধিরা।

শাহজালাল বিশ্ববিদ্যালয়: বৃহস্পতিবার দিনভর মিছিল, সমাবেশ, মানববন্ধন ও সাংস্কৃতিক মঞ্চ স্থাপন করে বিক্ষোভ করে  বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

দুপুর সাড়ে ১২টায় কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে ফাঁসির দাবিতে মানববন্ধনের আয়োজন করে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

মানববন্ধন কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ইলিয়াস উদ্দিন বিশ্বাস, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইজ্ঞিনিয়ারিং বিভাগের অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক সৈয়দ সামসুল আলম, লাইফ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ইয়াসমিন হক, অধ্যাপক মোহম্মদ ইউনুছসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী অংশ নেয়।

মানববন্ধন কর্মসূচি শেষে শিক্ষক-শিক্ষার্থীদের একটি বিক্ষোভ মিছিল কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে থেকে বিশ্ববিদ্যালয়ের এক কিলো রাস্তা হয়ে প্রধান ফটক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

দুপুর দেড়টায় কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে অনুষ্ঠিত হয় সমাবেশ।

রাজশাহী বিশ্ববিদ্যালয়: প্রগতিশীল শিক্ষক সমাজ, কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট, চারুকলা বিভাগ ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ মানববন্ধন ও সমাবেশ করেছে। এছাড়া সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে অবস্থান নেয় ‘রাজাকারদের ফাঁসির দাবিতে গণমঞ্চ’ নামের একটি সংগঠন।

সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে প্রগতিশীল শিক্ষক সমাজের মানববন্ধনে বক্তব্য দেন রাবি উপাচার্য এম আব্দুস সোবহান, সহ-উপাচার্য অধ্যাপক মুহম্মদ নূরুল্লাহ, প্রগতিশীল শিক্ষক সমাজের ভারপ্রাপ্ত আহ্বায়ক এস এম আবু বকর, শিক্ষক সমিতির সভাপতি মোয়াজ্জেম হোসেন খান প্রমুখ।

একই দাবিতে বিকেল থেকে নগরীর আলুপট্টি মোড়ে শহরের কয়েকশত তরুণ-তরুণীরা জড়ো হয়ে বিক্ষোভ, গণসঙ্গীত পরিবেশন করে আসছে।

ইসলামী বিশ্ববিদ্যালয়: বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে মানববন্ধন সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও ছাত্র সংগঠনের দুই শতাধিক নেতাকর্মীরা। সমাবেশ শেষে র‌্যালি বের হয়।

বেলা বারোটার একই দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক অবরোধ করে ছাত্রলীগের নেতাকর্মীরা।

ফরিদপুর: সকালে ফরিদপুর প্রেসক্লাবের সামনে থেকে জেলা সিপিবির উদ্যোগে সমাবেশ শেষে একটি মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে আলীপুর এলাকার রেডক্রিসেন্ট মার্কেটের সামনে গিয়ে শেষ হয়।

চাঁদপুর: চাঁদপুর সরকারি কলেজে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেছে। কলেজ লাইব্রেরির সামনে সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রনেতা রহিমা আক্তার কলি, রজিনা আক্তার, মিতু রানী, সুমি আক্তার প্রমুখ।

মাগুরা: সকালে শহরের এম আর রোডে সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা এ দাবিতে অবস্থান ধর্মঘট কর্মসূচি শুরু করেছে। এ কর্মসূচিতে মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন সাংস্কৃতিক ও ছাত্র সংগঠনের  নেতা-কর্মীসহ সাধারণ মানুষ অংশ নেয়।

ব্রাহ্মণবাড়িয়া: জেলা প্রেসক্লাবের সামনে মুক্তমঞ্চ তৈরি করে অবস্থান ধর্মঘট পালন করেছে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন। সকাল ১০টা থেকে শুরু হওয়া এই অবস্থান ধর্মঘটের মঞ্চে এসে জেলা স্বাচিপ সভাপতি আবু সাঈদ,  জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেজর (অব.) জহিরুল হক খান, আওয়ামী লীগ নেতা আমানুল হক সেন্টু, মজিবুর রহমান বাবুল, সাবেক পৌর চেয়ারম্যান আল মামুন সরকার, সুজন সভাপতি মোখলেছুর রহমান, জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের সাধারণ সম্পাদক ডা. অরুনাভ পোদ্দার, জেলা নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক রতন কান্তি দত্ত, স্বাচিপ নেতা রানা নূর শামস বক্তব্য রাখেন।

মুক্তমঞ্চে বক্তৃতার পাশাপাশি চলে প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান।

বান্দরবান: জেলা সদরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মুক্তিযুদ্ধের চেনতায় নতুন প্রজন্ম নামে একটি সংগঠন অবস্থান ধর্মঘট ও সমাবেশ করে। 

সমাবেশে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মজিবুর রহমান, জেলা আওয়ামী লীগ নেতা এ কে এম জাহাঙ্গীর, লক্ষীপদ দাস, মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব.) তারু মিয়া, বান্দরবান প্রেসক্লাব সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাচ্চু ও সাংবাদিক বুদ্ধজ্যোতি চাকমা। মানিকগঞ্জ: সকাল সাড়ে ১১টায় থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঢাকা-মানিকগঞ্জ সড়কের বাসস্ট্যান্ড এলাকা অবরোধ করে মুক্তিযোদ্ধা, তরুণ প্রজন্ম, রাজনৈতিক দলের নেতাকর্মী ও শিক্ষার্থীরা।পরে বিক্ষোভকারীরা বাসস্ট্যান্ড থেকে শহরের প্রেসক্লাব চত্বর পর্যন্ত বিক্ষোভ মিছিল করে।

সুনামগঞ্জ: সুনামগঞ্জে সংস্কৃতিকর্মীদের লাগাতার কর্মসূচি চলছে শহীদ মিনারে। বৃহস্পতিবার শহরে বিক্ষোভ-মিছিল ও সমাবেশ করে স্বেচ্ছাসেবক লীগ। পরে শহীদ মিনারে এসে তারা সংস্কৃতিকর্মীদের সঙ্গে সংহতি প্রকাশ করেন।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রমা দাশ, সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু, যুগ্ম-সাধারণ সম্পাদক রনজিত চৌধুরী রাজন প্রমুখ।

নড়াইল: সকাল ১১টায় নড়াইল আদালত সড়কে জেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা ও ১৪ দল মানববন্ধন করে।

এতে বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক সুবাস বোস, সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ আলী,  আওয়ামী লীগ নেতা এস এম ফজলুর রহমান জিন্নাহ, সাবেক পৌর মেয়র সোহরাব হোসেন বিশ্বাস প্রমুখ।

যশোর: ‘আমরা যশোরবাসী’ এর ব্যানারে বৃহস্পতিবার থেকে অবস্থান ও প্রতিবাদ অনুষ্ঠান শুরু করেছে সাংস্কৃতিক ও প্রগতিশীল রাজনৈতিক কর্মীরা।

সকাল ১০টা থেকে শহরের চিত্রা মোড়ে শুরু হয় অনুষ্ঠান। বক্তৃতার পাশাপাশি চলে গণসঙ্গীত ও কবিতা আবৃত্তি।

ময়মনসিংহ: বুধবার দুপুরে থেকে ‘আমরা ক্ষুব্ধ মযমনসিংহবাসী’র ব্যানারে শহরের প্রধান সড়কের শহীদ ফিরোজ- জাহাঙ্গীর চত্বরে লাগাতার মিছিল-সমাবেশ ও গণসংগীত চলছে। কর্মসূচীতে এসে সংহতি জানাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ।

বৃহস্পতিবার সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন সদর আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মতিউর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান ফয়জুর রহমান ফকির, সিপিবি নেতা এমদাদুল হক মিল্লাত, আব্দুর রব মোশাররফ, মনিরা বেগম অনু, সাজেদা বেগম সাজু, , আওয়ামী লীগ নেতা মোয়াজ্জেম হোসেন বাবুল, কাজী আজাদ জাহান শামীম, জাসদ নেতা নুরুল আমীন কালাম, নজরুল ইসলাম চুন্নু, শিব্বির আহম্মেদ লিটন, সংস্কৃতিকর্মী ইয়াজদানী কোরায়শী কাজল, ইমদাদুল হক সেলিম, আবু সাইদ দীন ইসলাম ফখরুল প্রমুখ।

গাজীপুর: কালিয়াকৈর উপজেলা ও জাতির পিতা বঙ্গবন্ধু কলেজে ছাত্রলীগ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কালিয়াকৈরের চন্দ্রায় এ কর্মসূচি পালিত হয়।

সিপিবি’র গাজীপুর জেলা কমিটির উদ্যোগে বিকালে শহীদ মিনারের পাদদেশে প্রতিবাদ সমাবেশ হয়।

এতে বক্তব্য রাখেন জেলা কমিটির সভাপতি জয়নাল আবেদীন খান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ বাদল প্রমুখ।

নারায়ণগঞ্জ: শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট অবস্থান কর্মসূচি শুরু করেছে। চলছে প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান। সকালে এখানে কাদের মোল্লার প্রতীকি ফাঁসি দেয়া হয়।

কর্মসূচিতে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি প্রদীপ ঘোষ বাবু, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভপাতি এ বি সিদ্দিক, সহ-সভাপতি রফিউর রাব্বি, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সিপিবি জেলার সভাপতি হাফিজুল ইসলাম, ভবানি শংকর রায়, রথীন চক্রবর্তী ,জাহিদুল হক দিপু বক্তব্য রাখেন। খুলনা: নগরীর শিববাড়ী মোড়ে স্থাপিত হয়েছে গণমঞ্চ। সকাল থেকে এ মঞ্চে চলছে প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এখানে এসে সংহতি প্রকাশ করছেন।

দুপুর ১টায় নগরীর সাতরাস্তা মোড়ে স্বাচিপের উদ্যোগে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন স্বাচিপ জেলা শাখার সভাপতি শেখ  বাহারুল আলম,  ধীরাজ মোহন বিশ্বাস, মেহেদী নেওয়াজ, ডালিয়া আক্তার, বঙ্গকমল বসু, মামুনুর রশীদ প্রমুখ।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গণমঞ্চে যোগ দেয়।

অপরদিকে সম্মিলিত সাংস্কৃকিত জোট দৌলতপুর শাখার উদ্যোগে উত্তরা ব্যাংক চত্বরে এক সমাবেশে অনুষ্ঠিত  হয়।

সমাবেশে জোটের সভাপতি শেখ মফিজুর রহমান হিরু, শেখ সৈয়দ আলী, মিনা মিজানুর রহমান, কুয়েটের ভিসি প্রফেসর মুহাম্মদ আলমগীর, খুবি ভিসি প্রফেসর ফায়েক উজ্জামান, মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ প্রমুখ বক্তব্য রাখেন।

রাজশাহী: সকাল থেকে নগরীর আলুপট্টি মোড়ে সম্মিলিত সাংস্কৃতিক জোট ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উদ্যোগে অবস্থান কর্মসূচিতে যোগ দেন স্কুল-কলেজের ছাত্রছাত্রীসহ বিভিন্ন রাজনৈতিক-পেশাজীবী-সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষ। সেখানে পরিবেশন করা হয় প্রতিবাদী গণসংঙ্গীত।

দুপুরে এ অবস্থান কর্মসূচিতে একত্মতা ঘোষণা করেন আওয়ামী লীগের উপদেষ্টাম-লীর সদস্য সাবেক ভিসি প্রফেসর আব্দুল খালেক, সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।

নোয়াখালী: ‘সংক্ষুব্ধ জনসমাজ’ ব্যানারে বুধবার রাত থেকে মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকের সামনে মোমবাতি প্রজ্জ্বলন করে অবস্থান কর্মসূচি ও সংহতি সমাবেশ শুরু হয়।

এখানে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা মিয়া মোহাম্মদ শাহজাহান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা সভাপতি বিমলেন্দু মজুমদার, শিক্ষাবিদ অধ্যাপক মোদাচ্ছেরুল হক, প্রেসক্লাবের সভাপতি আলমগীর ইউসুফ, জাসদ নেতা মো. সলিম উল্লা, আওয়ামী লীগ নেতা আব্দুল মমিন বিএসসি, মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন, গান্ধী আশ্রম ট্রাস্টের রাহা নব কুমার, সাংবাদিক আবু নাছের মঞ্জু, অধ্যাপক মতিন উদ্দিন আহমদ, অ্যডভোকেট এমদাদ হোসেন কৈশোর, অধ্যক্ষ প্রদীপ নারায়ন সাহা, প্রবীর রঞ্জন মজুমদার, খালেদ মোশারফ রাজু, বিটুল তালুকদার, বঙ্গ বিপ্লব প্রমুখ।

পরে একটি বিক্ষোভ মিছিল জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্ত নোয়াখালী স্কয়ারে গিয়ে মানববন্ধন রচনা করা হয়।

বৃহস্পতিবার বিকাল থেকে ‘চেতনার এই আগুন ছড়িয়ে দাও কোটি প্রাণে’ এই শ্লোগনে একই দাবিতে বিজয় মঞ্চ ও নোয়াখালী প্রেসক্লাবের সামনে অনির্দিষ্টকালের জন্য গণঅবস্থান কর্মসূচী শুরু করা হয়েছে। নরসিংদী: পৌরসভার সামনে স্বাধীনতা চত্বরে বৃহস্পতিবার দিনব্যাপী অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে পৌর মেয়র কামরুজ্জামান, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সূর্যকান্ত দাস, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যক্ষ অহিভূষণ চক্রবর্তী, আব্দুল কাদির মোল্লা সিটি কলেজের অধ্যক্ষ মশিউর রহমান মৃধা, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রঞ্জিত কুমার সাহা, ছাত্রলীগ নেতা এস এম কাইয়ুম, নরসিংদী সরকারি কলেজের ভিপি শামীম নেওয়াজ প্রমুখ।

জামায়াত নেতা কাদের মোল্লাসহ সকল যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে ফরিদপুর শহরের ইমামউদ্দিন স্কয়ারে মুক্তিযোদ্ধা- জনতা-সংস্কৃতি কর্মীদের অবস্থান ।

লক্ষ্মীপুর: বৃহস্পতিবার বিকেল তিনটা থেকে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে শুরু হয়েছে জনতার মঞ্চ-৭১ । সর্বস্তরের মানুষের অংশগ্রহণে রাত ৮টা পর্যন্ত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফুর্তভাবে এতে অংশগ্রহন করে।

বগুড়া: স্লোগানে স্লোগানে মুখরিত এখন বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথা এলাকা । বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে সেখানে অবস্থান ধর্মঘট চলছে।

কাদের মোল্লার ফাঁসিসহ সকল যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সমবেত হয়েছেন অসংখ্য মানুষ । শুধু শিল্পী সাহিত্যিক আর রাজনীতিবিদরা নয়, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অবস্থান ধর্মঘটে সংহতি প্রকাশ করে সেখানে যোগ দিয়েছেন।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শুরু হওয়া এই অবস্থান ধর্মঘটে উদীচী শিল্পী গোষ্ঠী, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির, মুক্তিযোদ্ধা সংসদ, সেক্টর কমান্ডারস ফোরাম, মুক্তিযুদ্ধা-৭১, বাংলাদেশ গ্রাম থিয়েটার, সম্মিলিত সাংস্কৃতিক জোট, বগুড়া, খেলাঘর বগুড়া জেলা কমিটি, ছাত্রলীগ জেলা শাখা, ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়ন, জাতীয় যুব জোট এবং অগ্রণী তরুন সংঘের  নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ অংশ গ্রহণ করেন।

অবস্থান ধর্মঘটে বক্তারা কাদের মোল্লার ফাঁসি, জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা এবং যুদ্ধাপরাধীদের বিচার অতি দ্রুত বাস্তবায়নের দাবি করেন।

এতে উদীচীসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা গণসংগীত পরিবেশন করছেন।

রাঙামাটি: বৃহস্পতিবার বিকাল থেকে রাঙামাটি শহরের নিউমার্কেট চত্বর এলাকার অস্থায়ী মঞ্চে মুক্তিযুদ্ধে স্বপক্ষের বিভিন্ন সংগঠন ও ব্যক্তিদের গণবিক্ষোভসহ অবস্থান ধর্মঘট শুরু হয়েছে।

গণবিক্ষোভ চলাকালে স্থানীয় শিল্পীদের দেশাত্মবোধক গান, কবিতাসহ বিভিন্ন শ্লোগান জোয়ার আসে মঞ্চে।

জেলার রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ও বিভিন্ন সংগঠনের লোকজন এই গণবিক্ষোভে যোগদান করেছেন।

মুন্সীগঞ্জ: কেন্দ্রীয় শহীদ মিনারের অবস্থান কর্মসূচিতে মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, সাংবাদিক, আইনজীবী, সাংস্কৃতিক কর্মীসহ নানা শ্রেনী পেশার মানুষ অংশ নেয়।

অবস্থান কর্মসূচিতে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের বিভিন্ন সংগীত পরিবেশন করা হয়।

গাইবান্ধা: শহরের ডিবি রোডে লাগাতার অবস্থান ও গণজমায়েত কর্মসুচি চলছে। এতে রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নিয়েছেন।

বিকাল ৫টা থেকে বিভিন্ন প্রতিবাদী স্লোগান, গণসংগীতে মুখরিত হয়ে উঠেছে সমাবেশস্থল।

নরসিংদী: নরসিংদী পৌরসভার সামনে স্বাধীনতা চত্বরে দিনব্যাপী অনুষ্ঠিত সমাবেশে বিভিন্ন শ্রেনি পেশার মানুষ বক্তব্য রাখেন।

সকালে জেলা মুক্তিযোদ্ধা কমাণ্ডার আব্দুল মোতালিব পাঠানের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা নরসিংদী প্রেসক্লাবে অবিলম্বে কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার জন্য সরকারের প্রতি দাবি জানান।

গাজীপুর: সকালে ছাত্রলীগের কালিয়াকৈর উপজেলা ও জাতির পিতা বঙ্গবন্ধু কলেজ শাখার  উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রায় মানববন্ধন শেষে ছাত্রলীগ নেতাকর্মীরা ওই দাবিতে মহাসড়কে বিক্ষোভ মিছিল করে। 

সিপিবি’র গাজীপুর জেলা কমিটির উদ্যোগে বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে প্রতিবাদ সমাবেশ করা হয়।

শেরপুর: বিকেলে জেলা সেক্টর কমান্ডার্স ফোরামের উদ্যোগে শহরে মিছিল, মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে।

জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড কার্যালয় থেকে মিছিল বের হয়ে থানা মোড়ের বঙ্গবন্ধু স্কোয়ারে গিয়ে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন কর্মসূচি এবং বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ভোলা: জেলা আওয়ামী লীগের উদ্যোগে বিকালে একটি মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ কার্যালয়ে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ-সমাবেশে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতারা অংশগ্রহণ করেন।

বাগেরহাট: বৃহস্পতিবার বিকেল বাগেরহাট শহীদ মিনারে নাগরিক মঞ্চ ব্যানারে অবস্থান কর্মসূচি শুরু করে।

ঘাতক দালাল নির্মূল কমিটিসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন এতে যোগ দেন।

সেখানে গণসঙ্গীত ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন।

কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ, সিপিবি, ওয়ার্কার্স পার্টি, পুণর্গঠিত ওয়ার্কার্স পার্টি, ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, মহিলা পরিষদ ও বাগেরহাট সাংস্কৃতিক ফাউন্ডেশনসহ বিভিন্ন সংগঠন।