সুন্দরবনে ‘বন্দুক যুদ্ধে’ নিহত ২
সুন্দরবনের শরণখোলায় র্যাবের সঙ্গে কথিত বন্দুক যুদ্ধে দুই ‘বনদস্যু’ নিহত হয়েছেন।
র্যাব বলছে, নিহত দুজন সুন্দরবন এলাকার বনদস্যুদল শহীদুল বাহিনীর প্রধান শহীদুল এবং বিল্লাল বাহিনীর সদস্য মুজিবর।
শিশির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে সকাল সোয়া ৯টার দিকে র্যাব-৮ ও র্যাবের প্রধান কর্যালয় থেকে পাঠানো দুটি দল শেলার চর এলাকায় অভিযান চালায়। তাদের উপস্থিতি টের পেয়ে দস্যুরা গুলি ছোড়া শুরু করলে র্যাবও পাল্টা গুলি চালায়।”
এতে দুজন ঘটনাস্থলেই নিহত হন বলে শিশির জানান।
তিনি বলেন, ঘটনাস্থাল থেকে কয়েকটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
