নটরডেম কলেজে ইংলিশ কার্নিভাল শুরু বৃহস্পতিবার
স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘ন্যাশনাল ইংলিশ কার্নিভাল’ আগামী ৭-৮ ফের্রুয়ারি নটরডেম কলেজে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
নটরডেম ইংলিশ ক্লাব এ উৎসবের আয়োজন করেছে।
আগ্রহী শিক্ষার্থীদের এই ওয়েবসাইটে (www.ndec.info/registration) লগ-ইন করে বা সরাসরি নটরডেম কলেজে গিয়ে বিনামূল্যে রেজিট্রেশন করতে বলা হয়েছে।
প্রস্তাবিত নটরডেম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফাদার বেঞ্জামিন কস্তা এবং নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ এই কার্নিভালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
