জামালপুরে জামায়াত আমীরসহ গ্রেপ্তার ৪
‘নাশকতা’ সৃষ্টির আশঙ্কায় মঙ্গলবার সন্ধ্যায় জামালপুরের মাদারগঞ্জে উপজেলা জামায়াতের আমীরসহ চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মাদারগঞ্জ থানার ওসি আব্দুল আউয়াল জানান, নাশকতা সৃষ্টির আশঙ্কায় সন্ধ্যায় মাদারগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে উপজেলা জামায়াতের আমির আমিনুর রহমান, জামায়াত নেতা শরিফুল ইসলাম, বালিজুড়ি ইউনিয়ন সভাপতি জাহাঙ্গীর আলম ও মাদারগঞ্জ পৌর শিবির সদস্য মো. আইয়ুব আলীকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ব্যাপারে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
