২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘জুনের মধ্যে তিতাসের কূপ থেকে গ্যাস উত্তোলন’

তিতাসের তিনটি কূপের খনন কাজ শেষে চলতি বছরের জুনের মধ্যেই গ্যাস উত্তোলন সম্ভব হবে বলে জানিয়েছেন এক কর্মকর্তা।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2013, 04:28 PM

Updated : 25 Apr 2022, 06:20 PM

বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানী লি. এর ব্যবস্থাপনা পরিচালক মো. শফিকুর রহমান সাংবাদিকদের জানান, দেশের ক্রমবর্ধমান গ্যাসের চাহিদা মেটাতে দৈনিক ৭৫ মিলিয়ন ঘন ফুট গ্যাস প্রক্রিয়াকরণ ক্ষমতা সম্পন্ন একটি প্রসেস প্লান্ট স্থাপনসহ কূপ খননের প্রকল্প নেয় সরকার।

কোম্পানীর নিজস্ব অর্থায়নে ও দেশীয় তেল গ্যাস উত্তোলনকারী প্রতিষ্ঠান বাপেক্সের সহায়তায় ইতোমধ্যে ১৭ নম্বর কূপের খনন কাজ শেষ হয়েছে।

১৮ নম্বর কূপের খনন কাজ কয়েকদিনের মধ্যে শুরু হবে।

মো. শফিকুর রহমান আরো বলেন, আগামী জুন মাসের মধ্যে সবগুলো কূপের খনন কাজ শেষ করে গ্যাস উত্তোলন সম্ভব হবে।