টাঙ্গাইলে পিটুনিতে নিহতের ঘটনায় মামলা
টাঙ্গাইলের কালিহাতীতে ছেলেধরা সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা করেছে পুলিশ।
কালিহাতী থানার ওসি জহিরুল ইসলাম বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা করেছে।
তিনি বলেন, সোমবার বিকালে উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ডে ঘোরাফেরা করতে থাকা এক ব্যক্তিকে পিটুনি দেয় জনতা। পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি আরো বলেন, ওই পিটুনিতে নিহত মুক্তার আলীর (৫০) বাড়ি জামালপুরের ভেলামারীতে।
মুক্তারের স্ত্রী বকুল আক্তার জানান, মুক্তার কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন।
