২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৬ ধর্ষণকারীর যাবজ্জীবন

তৈরি পোশাক শ্রমিককে ধর্ষণের দায়ে ছয় ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে চট্টগ্রামের একটি আদালত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2013, 02:11 PM

Updated : 23 Aug 2022, 10:09 AM

সোমবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন ট্রাইবুন্যালের বিচারক রেজাউল করিম এ রায় দেন।

দণ্ডিতরা হলেন-  আবুল কালাম, আকতারুজ্জামান, বেলায়েত হোসেন, আইয়ূব আলী, মো. সালাইদ্দিন ও মুজিবর রহমান।

এর মধ্যে মুজিব ছাড়া বাকিরা পলাতক।

ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের আইনজীবী চন্দন তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ১৯৯৮ সালের ৮ এপ্রিল নগরীর পাঁচলাইশ থানাধীন বার্মা কলোনি এলাকায় ওই পোশাক শ্রমিক গণধর্ষণের শিকার হন।

ঘটনার পরদিন ৯ এপ্রিল ওই তরুণী বাদি হয়ে পাঁচলাইশ থানায় মামলা করেন।

একই বছরের ২৮ অগাস্ট আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। পরের বছরের ১৬ জুন আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন হয়।