২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২ সচিবসহ প্রশাসনের ৩১ কর্মকর্তার পদে রদবদল

প্রশাসনের দুই সচিবসহ ৩১ কর্মকর্তার পদে রদবদল করেছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2013, 01:35 PM

Updated : 23 Aug 2022, 10:09 AM

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক আদেশ জারি করে দুই সচিব, আট অতিরিক্ত সচিব ও ২১ যুগ্ম সচিবের পদে রদবদল আনা হয়।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন ও বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব মো. মোজাম্মেল হক খানের মধ্যে দপ্তর রদবদল করা হয়েছে।

আট অতিরিক্তি সচিবের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এ. পি. ডি অনুবিভাগে ন্যস্ত মো. জহিরুল হককে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে আশ্রায়ণ প্রকল্পের প্রকল্প পরিচালক করা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) সরদার আবুল কালামকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে জাতীয় প্রতিবন্ধি উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক করা হয়েছে।

ওএসডি মো. গোলাম মোস্তফাকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে এবং জাতীয় প্রতিবন্ধি উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক গাজী মোহাম্মদ নুরুল কবিরকে খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে।

কৃষি মন্ত্রণালয়ের সৈযদ মোস্তাফিজুর রহমানকে ওএসডি করে সেই পদে ওএসডি মো. আনোয়ারুল ইসলাম সিকদারকে বদলি করা হয়েছে। এছাড়া চট্টগ্রাম চা বোর্ডের সদস্য মো. রিয়াজ আহমেদ ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক জ্ঞানেন্দ্র নাথ বিশ্বাসকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের এ. পি. ডি অনুবিভাগে ন্যস্ত করা হয়।