২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে জামায়াতের মিছিলে লাঠিপেটা, আটক ৪

ফরিদপুরে জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের মিছিলে পুলিশের লাঠিপেটায় দুইজন আহত হয়েছেন। এ সময় চারজনকে আটক করা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2013, 12:31 PM

Updated : 23 Aug 2022, 10:09 AM

সোমবার দুপুরে শহরের জনতার মোড়ে এই মিছিলটি বের করে জামায়াত-শিবির।

ফরিদপুর কোতোয়ালি থানার ওসি সৈয়দ মোহসিনুল হক বলেন, মিছিলকারী জামায়াত-শিবিরের নেতাকর্মীরা বিভিন্ন যান ভাঙচুর করলে পুলিশ লাঠিপেটা, ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাস ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

এতে শিবিরের দুই কর্মী আহত হন। পুলিশ চার জামায়াত-শিবিরকর্মীকে আটক করেছে বলেও তিনি জানান।