২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় আরেক ট্রাকের চালক নিহত

 চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি ট্রাকের ধাক্কায় অন্য একটি ট্রাকের চালকের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2013, 12:04 PM

Updated : 23 Aug 2022, 10:09 AM

নিহত মো. জসিম (৪০) চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার শোয়ারবিল এলাকার আব্দুস শহীদের ছেলে।

সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে সীতাকুণ্ডের বড় কুমিরার রয়েল সিমেন্ট কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) পুলিশ ফাঁড়ির কনস্টেবল ভবতোষ চন্দ্র দেবনাথ  জানান,  ওই কারখানার সামনে ট্রাক থামিয়ে পাশে দাঁড়িয়ে ছিলেন চালক জসিম। পিছন থেকে অন্য একটি ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি মারাত্ম আহত হন।

পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক জসিমকে মৃত ঘোষণা করেন।