কাঁচপুরে সিনহা কারখানায় আগুন
নারায়ণগঞ্জে ওপেক্স অ্যান্ড সিনহা গ্রুপের একটি সুতা তৈরির কারখানায় আগুন লেগে পুড়ে গেছে তুলা ও যন্ত্রপাতি।
তবে ওই সময় কারখানা বন্ধ থাকায় কেউ হতাহত হয়নি।
শওকত আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কারখানার সুতা তৈরির অংশে আগুন লাগার পর তা দ্রুত অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে। ডেমরা ফায়ার সার্ভিসের দুটি এবং নারায়ণগঞ্জের হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে ভোর সোয়া ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।”
ওপেক্স অ্যান্ড সিনহা গ্রুপের প্রশাসনিক কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, আগুনে কারখানায় থাকা তুলা ও বেশ কিছু যন্ত্রপাতি পুড়ে গেছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি।
ওপেক্স অ্যান্ড সিনহা গ্রুপের ৮টি কারখানায় প্রায় ৪০ হাজার শ্রমিক কাজ করে।
