২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্পের প্রশংসায় ইইউ

জাহাজ নির্মাণ শিল্প বাংলাদেশের একটি সম্ভাবনাময় অর্থনৈতিক খাত বলে মনে করেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত উইলিয়াম হান্না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2013, 03:48 PM

Updated : 25 Apr 2022, 06:20 PM

রোববার বিকেলে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদন্ডীতে জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান এফএমসি ডকইয়ার্ড লিমিটেডের কারখানা পরিদর্শনের পর মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি একথা বলেন।

ইইউ রাষ্ট্রদূত বলেন, “পোশাক শিল্পের পর জাহাজ নির্মাণ শিল্পই হচ্ছে বাংলাদেশের সবচেয়ে সম্ভাবনাময় অর্থনৈতিক খাত।”

পোশাক শিল্পের মতো জাহাজ নির্মাণ শিল্পও বাংলাদেশকে সারা বিশ্বে পরিচিত করবে বলে মন্তব্য করেন তিনি।

ইইউ’র কার্যাদেশে এফএমসি ডকইয়ার্ডে বাংলাদেশের সুন্দরবনের জন্য ২৫টি গ্যাংওয়েসহ পন্টুন নির্মিত হচ্ছে।  সুন্দরবনের পূর্ব বন বিভাগের বাগেরহাট এলাকায় ব্যবহারের জন্য এসব পন্টুন বন বিভাগকে হস্তান্তর করবে ইইউ।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস, এফএমসি ডকইয়ার্ডের চেয়ারম্যান মির্জা আইয়ূব বেগ, ব্যবস্থাপনা পরিচালক ইয়াছিন চৌধুরী।