২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী নেদারল্যান্ডস

বাংলাদেশে কৃষি, জাহাজ নির্মাণ ও নবায়নযোগ্য জ্বালানিখাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে নেদারল্যান্ডস।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2013, 03:00 PM

Updated : 23 Aug 2022, 10:08 AM

রোববার দেশটির রাষ্ট্রদূত গার্বেন ডি জং চট্টগ্রাম চেম্বার নেতাদের সঙ্গে আলোচনায় এ আগ্রহের কথা জানান।

রাষ্ট্রদূত বাংলাদেশকে সম্ভাবনাময় রাষ্ট্র উল্লেখ করে বলেন, গত কয়েক বছরে দুই দেশের মধ্যে বিনিয়োগ ও বাণিজ্য ব্যাপকভাবে বেড়েছে।

বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে আগামীতে উন্নয়নের অংশীদারিত্ব আরো দৃঢ় হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

চট্টগ্রাম চেম্বার নেতৃবৃন্দের মধ্যে সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহীম, সিনিয়র সহ-সভাপতি মাহবুবুল আলম, সহ-সভাপতি নুরুন নেওয়াজ সেলিম, পরিচালক সৈয়দ জামাল আহমদ, মাজহারুল ইসলাম চৌধুরী, এমদাদুল হক চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

এ বছরের মার্চ ও নভেম্বরে নেদারল্যান্ডসের দুটি উচ্চ ক্ষমতাসম্পন্ন ব্যবসায়িক প্রতিনিধি দল বাংলাদেশ সফর করবে বলেও জানান ডাচ রাষ্ট্রদূত।