২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে সংঘর্ষে আহত ৫০

হবিগঞ্জের লাখাইয় উপজেলায় রোববার জমিতে সেচ দেয়া নিয়ে দুপক্ষের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছে।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2013, 02:24 PM

Updated : 23 Aug 2022, 10:08 AM

জিরুন্ডা গ্রামে ওই সংঘর্ষে আহতদের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে পুলিশ জানিয়েছে।

লাখাই থানার ওসি নাজিম উদ্দিন বলেন, হাওড়েরর জমিতে পানি সেচ দেয়া নিয়ে জিরুন্ড গ্রামের জিল্লুর রহমান ও আবুল কালামের সমর্থকদের মধ্যে সংঘর্র্ষ হয়।

পরে পুলিশ গিয়ে প্রায় দুইঘণ্টাব্যাপী এ সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে।