বরগুনায় এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ
বরগুনা জিলা স্কুলের এসএসসি পরীক্ষার্থী আব্দুল্লাহ আল ইমরান সাব্বির শুক্রবার থেকে নিখোঁজ রয়েছে।
সাব্বির জেলা শহরের লাকুরতলা এলাকার অবসরপ্রাপ্ত সেনা সদস্য মাহফুজুর রহমান চুন্নু মল্লিকের ছেলে।
চুন্নু মল্লিক সাংবাদিকদের বলেন, শুক্রবার সকালে তার ছেলে প্রাইভেট কোচিংয়ের টাকা নিয়ে জিলা স্কুলের শিক্ষক আলতাফ হোসেনের কাছে যায়।
তিনি বলেন, তার সঙ্গীরা জানিয়েছে- শিক্ষককে না পেয়ে সোহেল নামের এক ছাত্রের কাছে সে পাঁচশ’ টাকা রেখে বাড়ির উদ্দেশে চলে আসে। কিন্তু সে বাড়ি ফেরেনি।
\ঘর থেকে বের হওয়ার সময় সাব্বিরের পরনে ছিল কাল জিন্সের প্যান্ট এবং কালো সোয়েটার।
এ ব্যাপারে বরগুনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং ৩৬/০১-০২-১৩) করা হয়েছে বলেও তিনি জানান।
সাব্বিরের সন্ধান পেলে ০১৭১৫০৪৯২১৭ নম্বরে ফোন করার অনুরোধ জানিয়েছেন তার বাবা।
