২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যে কোনো মূল্যে যুদ্ধাপরাধের বিচার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুদ্ধাপরাধীদের বাঁচাতে বিরোধী দল আন্দোলনের নামে দেশে অরাজকতা সৃষ্টি করছে। তবে এই বিচার নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

এবিএম ফজলুর রহমান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2013, 01:27 PM

Updated : 25 Apr 2022, 06:19 PM

শনিবার দুপুরে পাবনার এডওয়ার্ড কলেজ মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, “বেগম খালেদা জিয়া হরতালের নামে মানুষ খুন আর বাসে আগে দিয়ে এই বিচার থামাতে পারবেন না। সরকার যে কেনো মূল্যে যুদ্ধাপরাধীদের বিচার নিশ্চিত করবে। বদ্ধপরিকর।”

পাবনা জেলা আওয়ামী লীগ সভাপতি শামসুর রহমান শরীফ ডিলু এমপি’র সভাপতিত্বে জনসভায় আরো বক্তব্য দেন পরিকল্পনামন্ত্রী একে খন্দকার, আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য মোহাম্মদ নাসিম, পাট ও বস্ত্রমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, রেলমন্ত্রী মুজিবুল হক এমপি, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ প্রমুখ।

আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে পার্থক্য তুলে ধরে আওয়ামী লীঘ সভানেত্রী শেখ হাসিনা বলেন, “বিএনপি ক্ষমতায় গেলে দুর্নীতি ও লুটপাট করে। আর আওয়ামী লীগ মানুষকে দেয়। এই হল দুই দলের মধ্যে পার্থক্য।

এর আগে প্রধানমন্ত্রী পাবনার বেড়ায় ৫৪২ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৭০ মেগাওয়াট সম্পন্ন পিকিং পাওয়ার প্লান্ট ও ২২ কোটি টাকা ব্যয়ে নির্মিত বেড়া পৌরসভার নবনির্মিত ভবন উদ্বোধন করেন। সেখানে তিনি এক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিএনপির দুইটি গুণ, দুর্নীতি আর মানুষ খুন। বিএনপি নেতার ছেলেরা দেশের টাকা লুট করে বিদেশে পাচার করে নিজেদের সম্পদ গড়েছে।

তিনি নৌকা প্রতীকে ভোট চেয়ে বলেন, ২০০৮ সালের নির্বাচনে যেভাবে নৌকা প্রতীকে ভোট দিয়ে পাবনার মানুষ আওয়ামী লীগকে পাবনার পাঁচটি আসন উপহার দিয়েছিল, সেভাবে আগামী নির্বাচনেও নৌকা প্রতীককে আপনারা জয়ী করবেন। তাহলে আপনাদের পাবনার উন্নয়নে আরও উন্নয়নমূলক কর্মকা- করা হবে।

প্রধানমন্ত্রী বলেন, “আমার কাছে দাবি জানাতে হবে না বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমি জাতীর জনকের কন্যা, আপনাদের উন্নয়নে কি কি করা দরকার তা আমি জানি। তাই আগামীতেও নৌকা প্রতীকে ভোট চাই।”

স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী শামসুল হক টুকুর সভাপতিত্বে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন মৎস্য মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস, বস্ত্র মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, রেলমন্ত্রী মুজিবুল হক, আওয়ামী লীগের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, প্রাইভেটাইজেশন কমিশনের চেয়ারম্যান ড. মির্জা আব্দুল জলিলসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

এর আগে সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে সড়কপথে দুপুর ১২টায় প্রধানমন্ত্রী পাবনার বেড়ায় এসে পৌঁছান।