২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে দুর্ঘটনায় নিহত ১

চট্টগ্রামে একটি পিকআপ ভ্যান এবং মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2013, 07:45 AM

Updated : 23 Aug 2022, 10:08 AM

নিহত মোটর সাইকেল আরোহী বেলাল (২৫) উপজেলার ছাদেক নগরের নূরুল আলমের ছেলে। তিনি রঙের ঠিকাদারি করতেন।

শনিবার সকালে হাটহাজারী উপজেলার সরকার হাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহতের বন্ধু এমরান হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে রঙ লাগানোর কাজ তদারকি করতে বেলাল মোটর সাইকেলে করে উপজেলার কদল চৌধুরীর বাড়ির দিকে রওনা হয়। সাড়ে ৮টার দিকে সরকার হাট এলাকায় পৌঁছালে একটি পিক-আপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে বেলাল আহত হয়।

বেলালকে প্রথমে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয় তাকে।

চমেক পুলিশ ফাঁড়ির নায়েক সুব্রত বড়–য়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ১০টার দিকে বেলালকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।