ঝিনাইদহে সেলুন কর্মচারীকে জবাই
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কুশনা ইউনিয়নের হরিণদিয়া গ্রামে শুক্রবার রাতে এক ব্যক্তিকে জবাই করে হত্যা করেছে সন্ত্রাসীরা।
নিহত বিমল কুমার দাস (৫০) দাসপাড়া গ্রামের পতিরাম দাসের ছেলে। স্থানীয় বাজারে একটি সেলুনে তিনি কাজ করতেন।
ঝিনাইদহের পুলিশ সুপার পংকজ ভট্টাচার্য জানান, বিমল কুমার দাস রাত সাড়ে ৭টার দিকে হরিণদিয়া বাজারের নিজ দোকান থেকে বাড়ি ফিরছিলেন। হরিণদিয়া গ্রামের একটি স্কুলের কাছে পৌঁছুলে সন্ত্রাসীরা তাকে স্কুলের পেছনে নিয়ে জবাই করে হত্যা করে।
হত্যার কারণ সম্পর্কে তাৎক্ষনিকভাবে কিছু বলতে পারেননি পুলিশ সুপার।
