২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে মহানগর প্রভাতির ইঞ্জিন বিকল

চট্টগ্রাম থেকে ঢাকা আসার পথে ইঞ্জিন বিকল হয়ে ফেনীর একটি স্টেশনে সাড়ে তিন ঘণ্টা বসেছিল মহানগর প্রভাতির যাত্রীরা।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2013, 09:41 AM

Updated : 23 Aug 2022, 10:08 AM

তবে এ কারণে ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচলে বিঘ্ন হয়নি।

শুক্রবার সকাল ৯টা ২০ মিনিটে ফতেহপুর রেল ক্রসিং এলাকায় মহানগর প্রভাতি এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে যায় বলে জানান ফেনীর রেলস্টেশনের মাস্টার মাহাবুবুর রহমান।

পরে লাকসাম থেকে একটি ইঞ্জিন এসে প্রভাতিকে পাশের শর্শিদি স্টেশনে নিয়ে যায়। সেখান থেকে দুপুর ১২টা ৪০ মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রা করে প্রভাতি।

এ সময়ে ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল বলে জানান স্টেশন মাস্টার।