২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় অটোরিকশা চাপায় শিশুর মৃত্যু

ভোলার বোরহানউদ্দিনে অটোরিকশা চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2013, 12:35 PM

Updated : 23 Aug 2022, 10:07 AM

বৃহস্পতিবার উপজেলার ইদারায় ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের এ দুর্ঘটনায় ফরহাদ (৬) নামে ওই শিশু মারা যায়।

ভোলার সহকারী পুলিশ সুপার মাহফুজুর রহমান জানান, রাস্তা পার হওয়ার সময়  ভোলাগামী একটি অটোরিকশা শিশুটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।